• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • ধর্ম

হজের খুতবা দেবেন শায়খ আলী হুজাইফি

সৌদি আরব প্রতিনিধি
  ১৯ মে ২০২৬, ১২:০১

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

পবিত্র হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুষঙ্গ আরাফা দিবসের খুতবা প্রদানের জন্য নিযুক্ত করা হয়েছে মসজিদে নববীর প্রবীণ ইমাম ও খতিব শায়খ আলী বিন আবদুর রহমান আল হুজাইফিকে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

সৌদি আরবের বাদশা ও দুই পবিত্র মসজিদের খাদেম সালমান বিন আবদুল আজিজ আল সৌদ এক রাজকীয় ফরমানের মাধ্যমে তাকে এই দায়িত্ব প্রদান করেন।

সৌদি আরবের রাজকীয় আদালতের ঘোষণা অনুযায়ী, আগামী ৯ জিলহজ ঐতিহাসিক আরাফাত ময়দানের মসজিদে নামিরাহ থেকে শায়খ হুজাইফি হজের মূল খুতবা দেবেন। বিশ্বজুড়ে কোটি কোটি মুসলিম এই খুতবা সরাসরি শোনার সুযোগ পাবেন।

৯ জিলহজ আরাফাতের ময়দানে অবস্থান করা হজের প্রধান রোকন বা স্তম্ভ। মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর সুন্নাহ অনুসরণ করে মসজিদে নামিরাহ থেকে এই খুতবা প্রদান করা হয়। খুতবা শেষে হাজিরা সেখানে জোহর ও আসরের নামাজ একত্রে আদায় করেন এবং সূর্যাস্ত পর্যন্ত আল্লাহর দরবারে মোনাজাতে মশগুল থাকেন। নবী করিম (সা.) বলেছেন, আরাফায় অবস্থানই হলো হজ।

শায়খ আলী হুজাইফি কে?

বিশ্বজুড়ে সুমিষ্ট ও ধীরস্থির কোরআন তেলাওয়াতের জন্য সুপরিচিত শায়খ আলী বিন আবদুর রহমান আল হুজাইফি। ১৯৪৭ সালের ২২ মে সৌদি আরবের মক্কা প্রদেশের আল-কারন আল-মুস্তাকিম এলাকায় জন্মগ্রহণ করেন তিনি।

তার শিক্ষাজীবন অত্যন্ত সমৃদ্ধ। ১৯৭২ সালে ইমাম মুহাম্মদ ইবনে সৌদ ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে তিনি আইন বিষয়ে স্নাতক ডিগ্রি লাভ করেন। এরপর মিশরের বিশ্ববিখ্যাত আল-আজহার বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭৫ সালে ইসলামিক আইন বা শরিয়াহ বিষয়ে মাস্টার্স ও পিএইচডি সম্পন্ন করেন।

আরও পড়ুন

আজকের নামাজের সময়সূচি (১৯ মে ২০২৬)

সৌদিতে দেখা গেছে জিলহজের চাঁদ, জানা গেল ঈদের তারিখ

শায়খ হুজাইফি ১৯৭৯ সাল থেকে মদিনার মসজিদে নববীর ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘ সাড়ে চার দশকেরও বেশি সময় ধরে তিনি এই মর্যাদাপূর্ণ পদে আসীন। মাঝখানে ১৯৮১ সালের রমজানে তিনি মক্কার মসজিদুল হারামে তারাবিহ নামাজের ইমামতি করেছিলেন। এ ছাড়া ১৯৮৭ সালে তিনি মদিনার ঐতিহাসিক কুবা মসজিদেও ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করেন।

উল্লেখ্য, প্রতি বছরের মতো এবারও আরাফার এই ঐতিহাসিক খুতবা বাংলাসহ বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ ভাষায় সরাসরি অনুবাদ করে সম্প্রচার করা হবে। শায়খ হুজাইফির এই খুতবায় মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি এবং সমসাময়িক প্রেক্ষাপটে ইসলামের দিকনির্দেশনা ফুটে উঠবে বলে আশা করা হচ্ছে।

কেএম

  • সৌদি আরব
  • পবিত্র হজ
  • খুতবা
  • শায়খ আলী হুজাইফি
এ সম্পর্কিত আরও খবর
সৌদি আরবে পৌঁছেছেন ৬৩ হাজার ২৬১ বাংলাদেশি হজযাত্রী
সৌদি আরবে পৌঁছেছেন ৬৩ হাজার ২৬১ বাংলাদেশি হজযাত্রী
হজে গিয়ে আরও দুই বাংলাদেশির মৃত্যু
হজে গিয়ে আরও দুই বাংলাদেশির মৃত্যু
সৌদি পৌঁছেছেন ৫২ হাজার ৩৩৪ হজযাত্রী, মৃত্যু বেড়ে ১৩
সৌদি পৌঁছেছেন ৫২ হাজার ৩৩৪ হজযাত্রী, মৃত্যু বেড়ে ১৩
জেদ্দায় বর্ণাঢ্য আয়োজনে দেশ টিভির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
জেদ্দায় বর্ণাঢ্য আয়োজনে দেশ টিভির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।